মূল সংবাদে যান
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১২৫ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩০০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। সেই সঙ্গে এই সময়ে রংপুর বিভাগে হামের উপসর্গে আরও একজনের প্রাণহানি হয়েছে।

সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ৭৪৮ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের মতবিনিময় সভ...

পরের সংবাদ

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।