কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লালনের মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় একজন ডিম ছুঁড়ে মারে।
ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালনের মাজারে গিয়েছেন। শুনেছি তার সঙ্গে কিছু একটা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।
তবে, এ ঘটনায় কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।