মূল সংবাদে যান
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নাটোরে ৮ম স্কাউট সমাবেশের উদ্বোধন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নাটোরে ৮ম স্কাউট সমাবেশের উদ্বোধন

নাটোরের সিংড়ায় ৮ম স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সমাবেশের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি।

৫ দিনব্যাপি এই স্কাউট সমাবেশে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থী, ২৫ জন স্বেচ্ছাসেবক ও ২০ জন ইউনিট লিডার অংশ গ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্রনার্থ দাস, সিংড়া ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা কাজল সরকার, উপজেলা স্কাউট সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হাসিবুল হাসান শিমুল, বড় সাঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান টিয়া, স্কাউট লিডার আকবর আলী সরকার প্রমূখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত

পরের সংবাদ

রাজধানীতে বেড়েছে সবজি ও মুরগির দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।