মূল সংবাদে যান
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

অপশক্তি মোকাবিলায় বিএনপি একতাবদ্ধ: হাবিব

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
অপশক্তি মোকাবিলায় বিএনপি একতাবদ্ধ: হাবিব

বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শহরের মাওয়া চাইনিজ রেস্তোরাঁ মোড়ে সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদলের যৌথ সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, "ফারাক্কার এক ইঞ্চি জায়গাও ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে দেশপ্রেমের অনন্য পরিচয় দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আর আজ দেশনায়ক তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের মাতৃভূমি থেকে ১২ লক্ষ রোহিঙ্গা নাগরিককে দ্রুত  নিজ দেশে প্রত্যাবর্তন করাতে হবে।"

নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "সাতক্ষীরায় বিএনপির প্রতিটি নেতাকর্মী দেশ ও দলের বিরুদ্ধে যেকোনো অপশক্তি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সাতক্ষীরায় একজন নেতাকর্মী জীবিত থাকতেও কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

সকল অন্যায়, অবিচার ও চক্রান্তের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ থেকে মুষ্টিবদ্ধ হাতে কঠিন প্রতিরোধ গড়ে তুলব। আজকের এই সংবর্ধনা সভা থেকে এটিই হোক আমাদের সবার দৃঢ় অঙ্গীকার।"

সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমত উল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দোদায়েভ মাসুদ খান অর্ঘ এবং সাংগঠনিক সম্পাদক শাহীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত জেলা যুবদল এবং জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে জেলা বিএনপির পক্ষ থেকে ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আসা সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মীর প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মারা গেলেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

পরের সংবাদ

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে ৮ বছর, বলছে গবেষণা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।