মূল সংবাদে যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেফতার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলীমা খানকে লাহোরে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন ইমরান খানের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী।

২৭ সেপ্টেম্বরের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওপর চলমান সরকারি দমনপীড়নের মধ্যেই এ গ্রেফতার হলো। ইমরান খানের মুক্তি ও সংবিধানের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ওই কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান গ্রেফতারের নিন্দা জানিয়ে আলীমা খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন। তিনি বলেন, পিটিআইয়ের প্রতিবাদ শান্তিপূর্ণ হবে এবং কোনো ধরনের সংঘাত দলটি চায় না।

এদিকে পিটিআই দাবি করেছে, আলীমা খানকে বাড়ির সামনে থেকে ‘অপহরণ’ করা হয়েছে। দলটির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক শেখ ওয়াকাস আকরাম তাঁকে দ্রুত আদালতে হাজির করার দাবি জানান।

বিরোধী জোট তেহরিক-ই-তাহাফফুজ আইনে পাকিস্তানও (টিটিএপি) গ্রেফতারের নিন্দা জানিয়েছে। জোটটি ঘটনাটিকে রাষ্ট্রীয় নিপীড়ন ও রাজনৈতিক প্রতিশোধ হিসেবে উল্লেখ করে আলীমা খানের মুক্তি দাবি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

পরের সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।