মূল সংবাদে যান
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সাতক্ষীরায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
ছবিঃ নিউজ ফাস্ট

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি- ২০২৪ ও ২০২৫' এর ক্রেস্ট, আর্থিক সম্মানী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এসব উপহার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের যেসব সন্তান এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে জিপিএ-৫ পেয়েছে, তাঁদের মেধা ও উদ্দীপনা ধরে রাখতেই বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এই মেধা বৃত্তির আয়োজন করা হয়।

কৃতী শিক্ষার্থীদের চমৎকার সাফল্যে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, "তোমাদের এই অর্জন শুধু তোমাদের পরিবারের নয়, পুরো জেলা পুলিশ পরিবারের জন্য আনন্দের ও গর্বের। মেধা ও কৃতিত্বের এই আনুষ্ঠানিক স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় এবং উচ্চশিক্ষার স্বপ্নপূরণে আরও বড় অনুপ্রেরণা জোগাবে।"

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নীতি-নৈতিকতা ও সততায় বলীয়ান হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং তাঁদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)  মিথুন সরকার সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গর্বিত অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাঁদের এই অর্জনে পুলিশ হেডকোয়ার্টার্স ও জেলা পুলিশ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানায়। অভিভাবকরাও সন্তানদের এই মূল্যায়নে জেলা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী

পরের সংবাদ

এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।