মূল সংবাদে যান
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ছাত্রীনিবাসে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, পুলিশ দেখে পালালেন ভবন মালিক!

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ছাত্রীনিবাসে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, পুলিশ দেখে পালালেন ভবন মালিক!

যশোর শহরের কারবালা এলাকার বনবীথি লেনের একটি ছাত্রীনিবাসে ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে ভবন মালিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, এ ঘটনার প্রতিবাদ করায় ভবনের মূল ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের আটকে রাখা হয়।

শনিবার বিকেল থেকে ‘তিন ভাই ভবন’ নামে পাঁচতলা ওই ভবনকে ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রাত আটটার পর পুলিশ ঘটনাস্থলে গেলে আনোয়ার হোসেনের স্ত্রী গেটের তালা খুলে দেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আনোয়ার হোসেন সেখান থেকে চলে যান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির পঞ্চম তলায় আনোয়ার হোসেন বসবাস করেন। অন্য ফ্ল্যাটগুলোতে ছাত্রীরা থাকেন।

ছাত্রী ও তাদের স্বজনদের দাবি, এর আগেও আনোয়ার হোসেনের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল। বিশেষ করে নতুন ছাত্রীদের তিনি লক্ষ্যবস্তু করতেন বলেও অভিযোগ তাদের। বিভিন্নভাবে ছাত্রীদের জিম্মি করে রাখার অভিযোগও করেছেন তারা।

এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সরব হলে একপর্যায়ে আনোয়ার ক্ষিপ্ত হয়ে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। পরে শিক্ষার্থীরা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ঘটনা সামনে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, ভবন মালিক আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশোভন আচরণ করতেন। এর প্রতিবাদ করায় তিনি গেটে তালা দেন।

পরে ছাত্রীরা একত্র হয়ে প্রতিবাদ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে আনোয়ার হোসেনের স্ত্রী তালা খুলে দেন। তবে আনোয়ারকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

গভীর রাতে বাড়িতে হামলা ও লুটপাট, বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার

পরের সংবাদ

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।