মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মানিকগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে অবস্থিত মেসার্স আউয়াল ব্রিকস-১ এবং মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে এ জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে সিংগাইর থানা পুলিশের এসআই মো. রেজাউল করিম-২ সঙ্গীয় ফোর্স নিয়ে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বেনাপোলে পাচার হওয়া ১১ কোটি টাকার মালামাল জব্দ, আটক ২

পরের সংবাদ

যশোরে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ