মূল সংবাদে যান
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায়  আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার

গতরাত্র শুক্রবার থেকে আটকা পড়া শিক্ষার্থীদের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ শনিবার খরব পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্ব ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে নিয়ে শহরের বনানী পাড়া এলাকায় শামসুল হক মেম্বারের  তিন তলা বিল্ডিং এর উপর থেকে অবশেষে আটকে পড়া পাঁচজন মেয়ে শিক্ষার্থী  উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে তারা আটকা পড়েছিলেন বিস্তারিত কিছু তাৎক্ষণিক জানা যায়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানা ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়েই আমরা ঘটনাস্হলে গিয়ে তিনতলায় যেখানে শিক্ষার্থীরা থাকতেন দরজার লক ভেঙ্গে রুমে প্রবেশ করে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে কি কারনে আটকা পড়েছিলেন সে বিষয়টি খতিয়ে দেখার পর জানানো হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

কুমিল্লায় আলোচিত কিশোর গ্যাং নেতা রতন গ্রেপ্তার

পরের সংবাদ

যশোরে পুকুরের ওপর নড়বড়ে কাঠের দোকানে নব্বই বছরের নবীরুন্নেসার মান...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।